বিএনপি মহাসচিব মিথ্যাচার করছেন : অভিযোগ কাদেরের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০৮ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি মহাসচিব মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এক বিবৃতিতে তিনি বলেন, সংবিধান মেনেই ইসি গঠনের আইন করা হয়েছে। কিন্তু রাজনীতির মাঠে চরম ব্যর্থ বিএনপি এখন সরকারের ভুল-ত্রুটি ধরতে ব্যস্ত। তিনি আরো বলেন, দলীয় ও গোষ্ঠী স্বার্থে রাজনীতি করা বিএনপি, নির্বাচনে অংশ না নিয়ে সাংবিধানিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে। বিবৃতিতে ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি এখনো মুক্তিযুদ্ধ বিরোধীদের পৃষ্ঠপোষকতা করে অপরাজনীতি করেই যাচ্ছে। প্রধানমন্ত্রীর আহ্বান উপেক্ষা করে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির আহ্বানেও সাড়া দেয়নি বিএনপি। জনমত যাচাইয়ের সৎ সাহস বিএনপির নেই বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।





















