বিএনপি ভোটে আসলে তাদের স্বাগত জানানো হবে : কাদের
- আপডেট সময় : ০৬:৫৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
- / ১৭৬৮ বার পড়া হয়েছে
বিএনপিকে মত পরিবর্তন করে ভোটে অংশ নেয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহবান জানান তিনি। বলেন, বিএনপি ভোটে আসলে তাদের স্বাগত জানানো হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখের আগে অনেক দল ও ব্যক্তির নির্বাচনে অংশ নেয়ারও ইঙ্গিত দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ৩০ নভেম্বর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ।
তফসিল পরবর্তী দলের রাজনীতি ও সমসাময়িক বিষয় গণমাধ্য তুলে ধরতেই রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় সংবাদ সম্মেলণ করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে প্রতিযোগিতার নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় আওয়ামী লীগ।
বিএনপির আন্দোলনের সমালোচনা করে, তাদের প্রতিহত করতে এদেশের জনগণই যথেষ্ট বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনের আগে অনেক দল ও ব্যক্তি নির্বাচনে অংশ নেবে এমন ইঙ্গিত করেন ওবায়দুল কাদের।















