বিএনপি নিজেদের ঐক্য ধরে রাখতে পারে না, তাদের দিয়ে সরকার পরিবর্তন সম্ভব নয় : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
বিএনপি নিজেদের ঐক্য ধরে রাখতে পারে না, তাদের দিয়ে সরকার পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
দুপুরে রাজশাহীর দুর্গাপুরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী আরো বলেন, বিএনপি এর আগেও ডান, বাম, অতি ডান, অতি বামদের নিয়ে জাতীয় ঐক্য করেছিল। কিন্ত নির্বাচনের পর তা বাতাসে উড়ে গেছে।যাদের নিজেদের মধ্যে ঐক্য নেই,তাদের আবার কীসের ঐক্য প্রক্রিয়া-তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্যবৃদ্ধি নিয়ে মন্ত্রী বলেন,সারা বিশ্বে কিছু কিছু পণ্যের দাম বেড়েছে, দেশেও কিছু পণ্যের দাম বেড়েছে, তবে আন্তর্জাতিক বাজারের তুলনায় সেটি খুবই কম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মনসুর রহমান জেলা আওয়ামী লীগের নেতারা।























