বিএনপি দেশের জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক: তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ১০:৩৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ১৮০৫ বার পড়া হয়েছে
বিএনপিকে দেশের জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গত কয়েক দিনের বক্তব্যে এটি এখন প্রমাণিত।
দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তথ্য মন্ত্রী। বিএনপির পৃষ্ঠপোষকতা না থাকলে সরকার আরোআগেই জঙ্গি নির্মূল করতে পারতো বলেও তিনি মন্তব্য করেন তিনি।এসময় জঙ্গি গ্রেপ্তার করলে বিএপিনর গাত্রদাহ হয় বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ। এছাড়া তিনি বলেন, ব্রিকস একটি উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর জোট। এতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর মানেই হলো বাংলাদেশ যে উদীয়মান অর্থনীতির দেশ, সেটিকে স্বীকার করে নেওয়া। ব্রিকস জোটে যোগ দিলে দেশের অর্থনীতি আরো চাঙা হবে বলেও জানান ড.হাছান মাহমুদ।






















