বিএনপি টিকা নিয়ে প্রথম থেকেই বিভ্রান্তি ছড়িয়েছে: তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১২:১০ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ অভিযোগ করেছেন, বিএনপি করোনার টিকা নিয়ে প্রথম থেকেই বিভ্রান্তি ছড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত কোনো টিকা নিয়ে যদি বিভ্রান্তি ছড়ানো হয় তাহলে তা অবশ্যই জনস্বার্থবিরোধী এবং শাস্তিযোগ্য অপরাধ
বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর সপ্তাহব্যাপী ‘আলোকচিত্র, ডিজিটাল ডিসপ্লে ও সংবাদপত্রে বঙ্গবন্ধু’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, করোনার টিকাদান জনস্বার্থে করা হচ্ছে। বিএনপি নেতারা প্রথমে এতে সাড়া না দিলেও বর্তমানে সবাই টিকা নিচ্ছেন। সরকারের টিকা কার্যক্রম নিয়ে প্রথম থেকেই বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করেছে তারা।
























