বিএনপি-আওয়ামী লীগের সমঝোতায় নতুন ব্যবস্থায় নির্বাচন হলে ইসির আপত্তি নেই
- আপডেট সময় : ০১:৫৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
বিএনপি-আওয়ামী লীগের সমঝোতায় নতুন কোনো ব্যবস্থায় নির্বাচনে হলে আপত্তি নেই বলে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসলামী ফ্রন্টের সঙ্গে সংলাপে এ কথা বলেন তিনি।
আগামী সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দিনের সংলাপে সকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সঙ্গে আলোচনা শুরু হয়। এ সময় সিইসি বলেন, বিএনপি-আওয়ামী লীগের সমঝোতায় নতুন কোনো ব্যবস্থায় নির্বাচনে হলে তাতে ইসির কোনো আপত্তি থাকতে পারে না। গ্রহণযোগ্য নির্বাচনে অনুকূল পরিবেশ ও সমতল ভিত্তি তৈরি করতে চায় নির্বাচন কমিশন। একটি জবাবদিহিমূলক দায়িত্বশীল সংসদ দরকার। তিনি বলেন, দায়িত্ব থেকে বিতাড়িত করতে হবে না। প্রয়োজনে দায়িত্ব ছেড়ে দিয়ে পথ সুগম করে দেবেন। যে কোনো উপায়ে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অপরিহার্য বলেও মন্তব্য করেন কাজী হাবিবুল আউয়াল।













