বালুয়া বাজারে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
গাইবান্ধার রামচন্দ্রপুর বালুয়া বাজারে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে রোকন সরদার নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন জিল্লুর রহমান ও সাথি সরদারসহ দুইজন।
নিহত রোকন সরদার ভগবানপুর গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে জিল্লুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী শুক্রবার সকালে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।






















