বান্দরবানের সাঙ্গু নদীর তীরে বাড়ছে বাদাম চাষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ১৬১৩ বার পড়া হয়েছে
বান্দরবানের সাঙ্গু নদীর তীরে দিন দিন বাড়ছে বাদাম চাষ। বর্ষা শেষে নদীর পানি শুকিয়ে যাওয়ায় জেগে ওঠা চরে বাদাম চাষ করছে নদীর তীরবর্তী বাসিন্দরা। স্বল্প ব্যয় ও কম শ্রমে অধিক লাভবান হওয়ায় খুশি বাদাম চাষীরা।
বান্দরবান জেলার সদর, রুমা, রোয়াংছড়ি, থানচি, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সাঙ্গু নদীর বিস্তীর্ণ চর জুড়ে ব্যাপক ভাবে বাদাম চাষ হয়েছে। সঠিক পরিচর্যার মাধ্যমে ৪ থেকে ৫ মাসের মধ্যে পরিপক্ক হয় বাদাম। পাহাড়ী এ জেলার নদীর চরের বেলে দোঁআশ মাটি বাদাম চাষের উপযোগী হওয়ায় ফলনও হয়েছে ভালো। সমতলের চেয়ে এ অঞ্চলের বাদাম আকারে বড়, খেতে সুস্বাদু হওয়ায় বাজারে এর চাহিদাও রয়েছে বেশ। আবার, স্বল্প ব্যয় ও শ্রমে অধিক লাভ, তাই আশাবাদী জেলার বাদাম চাষীরা।
২০২৪-২৫ অর্থ বছরে পাহাড়ে ২৩৩০ হেক্টর জমিতে বাদামের আবাদ হয়েছে। আর চলতি বছর বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২৩৪২ হেক্টর।






















