বানভাসী মানুষের পুনর্বাসন প্রক্রিয়ায় সরকার পাশে থাকবে : ডা. মোহাম্মদ এনামুর রহমান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ এনামুর রহমান বলেছেন, দেশের বিভিন্ন এলাকার বানভাসী মানুষের পুনর্বাসন প্রক্রিয়ায় সরকার পাশে থাকবে। এরই মধ্যে ক্ষয়ক্ষতির তথ্য চলে এসেছে। আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে ক্ষয়ক্ষতি পূরণে তড়িৎ উদ্যোগ নেয়া হবে।
সচিবালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে একথা জানান তিনি। এ সময় ত্রাণসচিব মোহাম্মদ কামরুল হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক আতিকুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বানভাসি মানুষ যাতে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন সেজন্য পর্যাপ্ত মানবিক সহায়তা দেয়া হয়েছে। ঈদ উপলক্ষে নগদ ২ কোটি টাকা, ১ হাজার টন চাল, চার হাজার বান্ডিল টিন ও গৃহনির্মাণ মজুরি বাবদ ১ কোটি ২০ লাখ টাকা দেয়া হয়েছে।






















