বাংলাদেশের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৪ আগস্ট ঢাকায় আসছে নিউজিল্যান্ড দল
- আপডেট সময় : ০১:২০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৪ আগস্ট ঢাকায় আসছে নিউজিল্যান্ড দল। তবে সিরিজের শুরুর আগে বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলতে অনীহা প্রকাশ করেছে কিইউরা। এদিকে, সিরিজের বায়ো-বাবলসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে মঙ্গলবার বাংলাদেশে আসছে নিউজিল্যান্ডের প্রতিনিধি দল।
স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বেশ সতর্ক কিউইরাও। বায়ো-বাবল প্রটোকলের জন্যই বিকেএসপির প্রস্তুতি ম্যাচ খেলবে না তারা। সেই সঙ্গে টিম হোটেল থেকে বিকেএসপির দূরত্বের বিষয়টি বিবেচনা করে ম্যাচটি বাতিল করেছে কিউইরা। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামী ১ সেপ্টেম্বর। পরের চার ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। সন্ধ্যায় শুরু হওয়ার কথা থাকলেও সফরকারী দলের দর্শকদের কথা মাথায় রেখে ম্যাচগুলোর সময় এগিয়ে আনা হচ্ছে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৪টায়।
























