বর্তমান সরকারের আমলে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০২:০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
বর্তমান সরকারের আমলে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ঢাকায় প্রতিবাদ সমাবেশে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার পতনের আন্দোলনে রাজনৈতিক দলসহ সবাইকে একসাথে কাজ করতে হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
ঠাকুরগাঁও পৌর শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে সম সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এসব কথা বিএনপি মহাসচিব।
আগামী নির্বাচনও আন্দোলন নিয়ে ও কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকায় জাতীয় প্রেসক্লাবে নিউমার্কেট ঘটনায় মকবুল হোসেনে গ্রেফতার ও নেতাকর্মীদের নামে মিথ্যা মামলায় দেওয়ার প্রতিবাদে সমাবেশ কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
সমাবেশে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঈদের পর আন্দোলন বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
সমাবেশে নিউমার্কেট ঘটনায় সরকারের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
সমাবেশে দলের আটক নেতাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যারের দাবি জানানো হয়।






















