বর্তমান নির্বাচন কমিশনকে আমলেই নেয় না বিএনপি: মির্জা আব্বাস
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
বর্তমান নির্বাচন কমিশন ভুয়া। এই কমিশনকে বিএনপি আমলেই নেয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগের অধীনে কোন স্বাধীন নির্বাচন কমিশন গঠন সম্ভব নয়। আওয়ামী লীগের অধীনে নির্বাচন করবে না বিএনপি।আওয়ামী লীগকে পদত্যাগ করতে হবে। তারা বেশিদিন আর ক্ষমতা নেই উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, জনগনের মুখে মুখে এখন বিএনপি। বিএনপিকে নিয়ে আওয়ামী লীগকে না ভেবে, নিজেদের চর্কায় তেল দেয়ার পরামর্শ দেন তিনি।






















