বরিশাল পটুয়াখালী গাইবান্ধা জয়পুরহাট ও চুয়াডাঙ্গায় বিভিন্ন দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৬:০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
- / ১৬১৬ বার পড়া হয়েছে
বরিশাল, পটুয়াখালী, গাইবান্ধা, জয়পুরহাট ও চুয়াডাঙ্গায় বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল-ঢাকা মহাসগড়কের সুগন্ধা নদীর উপর দোয়ারিকা সেতু রক্ষার্থে নদীর উভয় পাড়ে স্থায়ী রক্ষা বাধ ও ড্রেজিং প্রকল্পে ক্ষতিপূরনের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থ এলাকাবাসী।
পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কের উপর চেকপোষ্ট বসিয়ে অটো বিক্সা, অটোবাইক শ্রমিকদের ওপর হয়রানি ও নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে চালকরা।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত খামার ব্যবস্থাপনা আই,এফ,এম,সি চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ।
কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবন রক্ষার্থে সবধরনের শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মুন্সিগঞ্জ জেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে, ৮০ ও ৯০ দশকের সাবেক ছাত্রদল ও জেলা বিএনপিসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ভূমিদস্যু আমিনুল ও আব্দুল আজিজ কর্তৃক সাতক্ষীরার তালা উপজেলা প্রেসক্লাবের স্থাপনা উচ্ছেদ ষড়যন্ত্রের প্রতিবাদে মানবন্ধন
ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।


















