বদি ও তার অনুসারীদের হাতে তিন আ’লীগ নেতা মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি ও তার অনুসারীদের হাতে তিন নেতা মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা আওয়ামী লীগ।
আগামী সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে ওই তিন সদস্যের কমিটি। এক চিঠিতে হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয়। শুক্রবার ইফতারের আগে উপজেলা হল রুমে জেলা আওয়ামী লীগের নেতাদের উপস্থিতিতে টেকনাফ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় দলের তিন নেতাকে পেটানোর অভিযোগ উঠেছে আবদুর রহমান বদির বিরুদ্ধে। নেতাদের দাবি, বদি জেলা আওয়ামী লীগের সদস্য হলেও টেকনাফ পৌর আওয়ামী লীগের কার্যক্রমে অযৌক্তিকভাবে নাক গলায় ও গ্রুপিংয়ের চেষ্টা চালাচ্ছে। এসবের প্রতিবাদ করায় তাদের ওপর চড়াও হন বদি।


























