বঙ্গবন্ধুর জন্যই বাঙ্গালী জাতি আত্মমর্যাদা, আত্মপরিচয় ও একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছেন : প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ১৬২২ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর জন্যই বাঙ্গালী জাতি আত্মমর্যাদা, আত্মপরিচয় ও একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে হৃদয়ে পিতৃভূমি এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যত গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে নেয়া হয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। শিশুদের কাংখিত লক্ষ্য পূরণের পাশাপাশি দেশের এই অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে ১০০ বছরে ডেল্টা প্লান হাতে নেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। সরকার প্রধান আরো বলেন, আগামী প্রজন্মকে একটি সুন্দর রাষ্ট্র উপহার দেয়ার জন্য এখন থেকে সবাইকে একযোগে কাজ করতে হবে।
























