বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরাতে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা আইনমন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরাতে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এই সমস্যার দ্রুত সমাধান করতে নতুন করে চিঠি পাঠানো হবে।
দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট’ নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। এই আইন বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার জন্য করা হয়নি। এটা করা হয়েছে সাইবার নিরাপত্তার জন্য। আনিসুল হক বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি বাংলাদেশের বন্ধুত্বের ৫০ বছর পূর্তি হলো। এই সম্পর্ক এগিয়ে নেয়ার জন্য আগামীতে দুই দেশের মধ্যকার সমস্যা মিটিয়ে, নতুন করে বন্ধুত্ব গাঢ় করার পথে হাঁটবে দুই দেশ।























