বঙ্গবন্ধু সকলকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন: হুইপ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
সকালে দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের আয়োজনে রামকৃষ্ণ দেবের ১৮৭তম শুভ জন্মতিথি ও দু’দিনব্যাপী বার্ষিক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এমপি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, অসাম্প্রদায়িক চেতনাই পারে একটি সম্বৃদ্ধ জাতির সোপান তৈরি করতে বর্তমান সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম.পিপিএম সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকারসহ আরো অনেকেই।





















