বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৫
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ২০৪১ বার পড়া হয়েছে
মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে নেয়ার পথে আরও ৩ জন নিহত হন।
গেলরাতে শিবচর উপজেলার সূর্যনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, বৃহ:পতিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার সূর্যনগর এলাকায় আসলে পেছন থেকে একটি ট্রাক যাত্রীবাহী বাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন এবং হাসপাতলে নেয়ার পথে আরও তিন যাত্রী মারা যান। এই ঘটনায় আহত হন বেশ কয়েকজন। শিবচর হাইওয়ে থানার ওসি মো. শাকিল বিষয়টি নিশ্চিত করেছেন।

























