বগুড়ায় বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
বগুড়ায় বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু হয়েছে।
রোববার রাতে শহরের পুরান বগুড়া, ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিয়ে বাড়িতে আগত লোকজন পার্শ্ববর্তী শাহীনের হোমিও দোকানে মদপান করে। রাতে বাড়ি ফিরলে সুমন তার বাবা প্রেমনাথ ও চাচা রামনাথ এবং প্রতিবেশী রমজান অসুস্থ হয়ে পড়েন। ভোর রাতের দিকে তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। মদপানে অসুস্থ দুই ভাই প্রেমনাথ ও রামনাথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া রমজান স্থানীয় একটি ক্লিনিকে মারা যান। অপরদিকে, শহরের কালিতলা এলাকায় রোববারে রাতে অ্যালকাহোল জাতীয় মদপান করেন সাজু, মোজাহার ও আব্দুল জলিল। রাতে বাড়ি ফিরলে অসুস্থ হয়ে তিনজনই মারা যান।



























