বগুড়ার গ্রামেও আশঙ্কাজনকহারে ছড়িয়ে পড়েছে করোনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০০:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
শুধু বগুড়া শহরে নয়, এখন গ্রামেও আশঙ্কাজনকহারে ছড়িয়ে পড়েছে করোনা। চিকিৎসকদের মতে, গ্রামের রোগীদের মধ্যে জটিলতা ও মৃত্যুহারও বেশি। বিধিনিষেধ না মানায় ক্রমশ্ব পরিস্থিতির অবনতি হয়েছে।
এক মাস আগেও বগুড়ায় করোনা সংক্রমনের হার ছিল ১০ শতাংশের নিচে। সংক্রমণ বেড়ে এটি এখন প্রায় ৫০ শতাংশ। আক্রান্তদের বেশিরভাগই গ্রামাঞ্চলের বাসিন্দা। গ্রামে করোনা নেই, এরকম ধারণা এখন পাল্টে গেছে। বিদেশ ফেরৎ কিংবা শহরে যায়নি– এমন লোকের শরীরেরও মিলছে করোনা।
করোনার উপসর্গ ও মারাত্মক জটিলতা নিয়ে হাসপাতালে আসছে আক্রান্তরা। স্বাস্থ্যবিধি মানা জরুরি মনে করছে তারা। সচেতনতার অভাবে গ্রামে রোগী বাড়ছে বলে মনে করেন, হাসপাতালের পরিচালক।
বগুড়ায় করোনায় এ পর্যন্ত করোনায় মারা গেছে ৩৬৯ জন। আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৬৩২ জন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৩৪৪ জন।























