বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনের ভোট শান্তিপূর্ণ হয়েছে : সিইসি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনের ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এ কথা বলেন তিনি। জানান, দুটি আসনের নির্বাচনে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, আন্তর্জাতিক মানের নির্বাচন উপহার দিয়েছে ইসি। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য নয়। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন সরকারের সঙ্গে বসবে বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, এ নিয়ে আরও আলোচনা দরকার। আইন পরিবর্তন হবে কি না– তা নিয়ে অপেক্ষায় আছে ইসি।




















