বগুড়া শহরকে যানজট ও দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ : পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
বগুড়া শহরকে যানজটমুক্ত ও দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত করা হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। ট্রাফিক ব্যবস্থাপনাও আধুনিক করা হবে।
দুপুরে বগুড়া সিটি কর্পোরেশন হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন এম আর ইসলাম স্বাধীন। প্রতিমন্ত্রী বলেন, নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শহরের শৃঙ্খলা ফেরাতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। তিনি আরও বলেন, ফুটপাত থেকে হকার উচ্ছেদ করা হলেও তাদের জীবিকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।
























