ফ্যাসিবাদী শাসন শিক্ষা ব্যবস্থাকে ধংস করেছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:২৬:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ১৫৭০ বার পড়া হয়েছে
সার্টিফিকেট নির্ভর শিক্ষার সীমাবদ্ধতা কাটিয়ে বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ের ফ্যাসিবাদী শাসন দেশের শিক্ষা ব্যবস্থাকে চরমভাবে বিপর্যস্ত করেছে। গণতান্ত্রিক বাংলাদেশে জ্ঞানভিত্তিক সমাজ ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা বিস্তারে জাতীয় বিশ্ববিদ্যালয়কে মূল ভূমিকা পালন করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কারিকুলামকে প্রযুক্তি ও কর্মমুখী করার কাজ সরকার শুরু করেছে বলেও জানান তিনি। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিভাগীয় শহরে সিড ফান্ডিং বা ইনোভেশন গ্র্যান্ট প্রদানের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক শিক্ষা এবং বাংলা ও ইংরেজির বাইরেও শিক্ষার্থীদের তৃতীয় আরেকটি ভাষা শেখার আহ্বান জানান সরকারপ্রধান।

























