ফরিদপুরে জুলাই গণ অভ্যুত্থান দিবসে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি
- আপডেট সময় : ১২:১৬:০২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১৬০৯ বার পড়া হয়েছে
ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে ফরিদপুর -৩ সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। বুধবার সকালে শহরের হাসিবুল হাসান লাভলু সড়কে অবস্থিত শহীদ জুলাই স্মৃতিস্তম্ভ সর্বস্তরের জনগণ শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
ফরিদপুরের জেলা প্রশাসক মো . মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় । এরপর তাদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এরপর বিভিন্ন সংগঠনের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। অনুষ্ঠানের প্রথমেই শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এরপর ফরিদপুর জেলা প্রশাসক পক্ষে মোঃ মাজহারুল ইসলাম, পুলিশ প্রশাসন পক্ষে পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী,
জেলা পরিষদের প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশ, জাতীয়তাবাদী দল বিএনপির জেলার আহবায়ক অ্যাডভোকেট মোদাররেস আলী ইশা এবং সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, সিভিল সার্জন এর কার্যালয়, জাতীয় যুব শক্তি, আঞ্চলিক পাসপোর্ট অফিস , সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, সরকারি রাজেন্দ্র কলেজ , দুর্নীতি দমন কার্যালয় , জেলা শিক্ষা অফিস, প্রাণিসম্পদ বিভাগ , আঞ্চলিক পাসপোর্ট অধিদপ্তর , বিএডিসিসহ
বিভিন্ন প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। এছাড়া, শ্রদ্ধাঞ্জলি শেষে জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরই অংশ হিসেবে সকাল ১১ টায় দিবসটির তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসকের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ সময় জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি জুলাই শহীদ পরিবারের সদস্যরা ছাড়াও জুলাই যোদ্ধারা এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

























