ফতুল্লায় ট্রলার ডুবির ঘটনায় আরো তিনজনের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৪:৫৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লার ট্রলার ডুবির ঘটনার ৬ষ্ঠ দিনে আরো তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। সকাল ৮ টায় বক্তাবলী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে গতকাল ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনও নিখোঁজ আছেন আরো ১ জন।
ফায়ার সার্ভিসের উপ পরিচালক আলম হোসেন জানায়, যেখানে ট্রলার ডুবেছে, সেখান থেকে কিছুটা দূরে সকালে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। বাকী নিখোঁজ ১জন ও ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে অভিযান চলমান রয়েছে। এ ঘটনার প্রধান তদন্তকারী কর্মকর্তা সদর উপজেলা ইউএনও রিফাত জানায়, উদ্ধার হওয়া লাশ স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে এবং তাদের প্রত্যেককে সরকারের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। গত ৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে ১০ জন নিখোঁজ হন। অন্তত ৩০ যাত্রী বহনকারী ট্রলারটি লঞ্চের ধাক্কায় ডুবে যায় নদীতে। বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ১০ জন নিখোঁজ ছিল। এ ঘটনায় পরে লঞ্চের মাস্টার সহ ৩ জনকে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালত গতকাল রিমান্ড না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।





















