প্রশাসনিক কর্মকর্তাদের জনগণের বিশ্বাস গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২১:২৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
প্রশাসনিক কর্মকর্তাদের জনগণের বিশ্বাস গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দেশ ও জনগণের স্বার্থে নির্ভয়ে নিরপেক্ষভাবে কাজ করে যাওয়ারও পরামর্শ দেন তিনি।
সন্ধ্যায় বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে– বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রী। জনসেবায় জনপ্রশাসন শীর্ষক এ সভায় অংশ নেন বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ– বিভাগ ও জেলা প্রশাসনে কাজ করা এডমিন ক্যাডারের প্রায় এক হাজার কর্মকর্তা।





















