প্রবল স্রোতে ব্যাহত হচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৬:১০ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ১৭২৫ বার পড়া হয়েছে
পদ্মার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্রবল স্রোতে ব্যাহত হচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল।
সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার জিরো পয়েন্ট থেকে পারাপারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন। দীর্ঘসময় অপেক্ষা করে ফেরির নাগাল পাচ্ছে দৌলতদিয়া ঘাটে আসা যাত্রী ও চালকরা। ঘাট কর্তৃপক্ষ জানায়, তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এই নৌপথে বর্তমানে ১৮টি ফেরি চলাচল করছে।























