প্রধানমন্ত্রীর হাতে বিদ্যুৎ বিভাগের প্রাপ্ত স্বাধীনতা পুরস্কার-২০২২ তুলে দেয়া হয়েছে
- আপডেট সময় : ১০:২৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং শতভাগ বিদ্যুতায়নের রূপকার- প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বিদ্যুৎ বিভাগের প্রাপ্ত স্বাধীনতা পুরস্কার-২০২২ তুলে দেয়া হয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেন।
মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়ন সফলভাবে সম্পন্ন করায় বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগকে স্বাধীনতা পুরস্কার-২০২২ প্রদান করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, দেশের শতভাগ বিদ্যুতায়নের কাজটি সম্পন্ন করা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও নীতি-কৌশলের কারণে। এ অর্জনের স্মারক তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনারই প্রাপ্য। প্রধানমন্ত্রীর কাছে পুরস্কার হস্তান্তরকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও বিদ্যুৎ সচিব মোহাম্মদ হাবিবুর রহমান।























