প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলছে একনেক সভা
- আপডেট সময় : ০২:১৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা চলছে। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত একনেক সভায় ১৪টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন পাঁচটি, সংশোধিত পাঁচটি ও মেয়াদ বৃদ্ধি প্রকল্প চারটি। এগুলোতে ব্যয় ধরা অর্থের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন আট হাজার ৮৯ কোটি ৫৬ লাখ টাকা, প্রকল্প ঋণ পাঁচ হাজার ৩৪০ কোটি ২৬ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ১৫ কোটি ৫৯ লাখ টাকা।
সভায় দেশের অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ১৬টি বড় প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরই মধ্যে উল্লেখযোগ্য হলো পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়।
























