প্রধান নির্বাচন কমিশনার সহ চার কমিশনার শপথ নেবেন আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৭০ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ বাকী চার কমিশনার শপথ নেবেন আজ। বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
শনিবার বিকেলে সিইসিসহ চার কমিশনার নিয়োগ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। এবারই প্রথম আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হলো।নিয়োগপ্রাপ্ত অন্য চার নির্বাচন কমিশনার হলেন- সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিইসি এবং চার নির্বাচন কমিশনার নিয়োগের জন্য যোগ্য ১০ জনের নাম রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের কাছে জমা দেয় সার্চ কমিটি।





















