প্রতিবন্ধীদের সম্ভাবনা চিহ্নিত করে সম্পদ করে গড়ে তোলার আহবান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৩:৩০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ১৬২৭ বার পড়া হয়েছে
অটিজম আক্রান্ত শিশুরা যেন সমাজের মূলধারায় আর দশজন মানুষের মতো নিজেদের প্রতিষ্ঠা করতে পারে সেই বিষয়ে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এই শিশুদের লুকায়িত সুপ্ত প্রতিভা বের করে আনতে হবে, প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে। কেউ যেন তাদের বাবা-মার জন্য বোঝা মনে না করেশনিবার বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী একথা বলেন।
বিশ্বজুড়ে এবার পালন করা হচ্ছে ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। ‘এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত কর-এমন প্রতিপাদ্যে দিবসটি পালন করা হচ্ছে। তারই অংশ হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োন করে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের এই অনুষ্ঠান।
অটিজম আক্রান্ত শিশুদের নিয়ে ২০০৮ সাল থেকে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কণ্যা সায়মা ওয়াজেদ পুতুল। আন্তর্জাতিক পর্যায়ে তার এই কাজের স্বীকৃতির পাশাপাশি বেশ কিছু সম্মাননাও পেয়েছেন তিনি।
অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে সায়মা ওয়াজেদ পুতুলের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এখন দেশে মানুষের মধ্যে অটিজম সচেতনতা বেড়েছে। তারা এখন আর শিশুদের ঘরে বন্দি করে রাখেন না।
অটিজম শিশুরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। তাদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
অটিস্টিক শিশুদের জন্য সরকার ‘বলতে চাই’ ও ‘স্মার্ট অটিজম বার্তা’ নামক দুটি অ্যাপ্লিকেশন তৈরি করেছে বলেও জানা সরকার প্রধান।























