প্রতি মাসে এক কোটি ডোজ টিকা পাওয়ার ব্যবস্থা নেয়া হয়েছেঃ প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪১:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
প্রতি মাসে যাতে এক কোটি ডোজের বেশি টিকা পাওয়া যায় তার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২ বছর ও তার চেয়ে বেশি বয়সি সব শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে।
সকালে জাতীয় সংসদে পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর প্রশ্নের পর এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রী শবলেন, চীনের সিনোফার্ম হতে দেয়া শিডিউল অনুযায়ী অক্টোবর থেকে প্রতি মাসে ২ কোটি করে ডিসেম্বর পর্যন্ত মোট ৬ কোটি টিকা পাওয়া যাবে। চলমান টিকা কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইতোমধ্যে সব বিভাগীয় সদর, জেলা সদর ও উপজেলা সদরে অবস্থিত ৬৭৩টি টিকা কেন্দ্রের মাধ্যমে জনগণকে টিকা দেয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।





















