পেটেন্টধারী ব্যক্তি ২০ বছরের জন্য স্বত্বের মালিক, ২০ বছর পর তা ‘জনগণের’ সম্পদ হয়ে যাবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
পেটেন্ট মালিকের স্বত্ব ১৬ বছরের বদলে ২০ বছরের জন্য সংরক্ষিত রাখার বিধান রেখে একটি আইন পাসের প্রস্তাবে সায় দিয়েছে জাতীয় সংসদে।
ফলে পেটেন্টধারী ব্যক্তি এখন থেকে ২০ বছরের জন্য স্বত্বের মালিক থাকবেন, ২০ বছর পর তা ‘জনগণের’ সম্পদ হয়ে যাবে। পুরনো আইনে এর মেয়াদ ছিল ১৬ বছর। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন রোববার ‘বাংলাদেশ পেটেন্ট বিল-২০২১’ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিলটির ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন। এখনকার পেটেন্ট ও ডিজাইন আইনটি ১৯১১ সালের। ২০১৬ সালে এ আইনটিকে দুই ভাগ করে একটি পেটেন্ট আইন, আরেকটি ডিজাইন আইনের খসড়া করা হয়েছিল।























