পুলিশের এএসআই নিহতের ঘটনায় মাইক্রোবাস চালকসহ তিনজন গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
পুলিশের এএসআই কাজী সালাউদ্দিন নিহতের ঘটনায় মাইক্রোবাস চালকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১১ জুন চট্টগ্রামের চান্দগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের হাতে নিহত হন তিনি।
শুক্রবার রাতে চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয় তাদের। ১১ জুন নগরীর চান্দগাঁওয়ে মাদক ভর্তি একটি মাইক্রোবাসকে থামতে সংকেত দেন পুলিশের এএসআই কাজী সালাউদ্দিন। চালক গাড়ি না থামিয়ে সালাউদ্দিনকে চাপা দিয়ে পালিয়ে যায়। শুক্রবার রাতের অভিযানে চালক উত্তম বিশ্বাস, তার সহযোগী মোহাম্মদ রাশেদ এবং মদ বিক্রেতা শামসুল আলমকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার দিন মাইক্রোবাসটিকে পাহারা দেয়া মোটরসাইকেলও জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।























