পিলখানা হত্যাকাণ্ডে তারেক রহমানের যোগসূত্রতা ছিল : হানিফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২৮ বার পড়া হয়েছে
পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে তারেক রহমানের যোগসূত্রতা ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
সকালে কুষ্টিয়া পুলিশ লাইনে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার আগে তিনি একথা বলেন। এসময় হানিফ আরো বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে তারেক রহমান ও বিএনপির একটা ষড়যন্ত্র আছে, যেটা উন্মোচিত হওয়া প্রয়োজন। এ সময় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জজ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার মো. খায়রুল আলম উপস্থিত ছিলেন।





















