পায়রা নদীর উপর সেতু নির্মাণে বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে চুক্তি সই
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
কচুয়া-বেতাগী-পটুয়াখালী-লোয়ালিয়া-কালাইয়া সড়কে পায়রা নদীর উপর সেতু নির্মাণে বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে চুক্তি সই হয়েছে।
সেতু ভবনে কোরিয়ান সামহোয়ান কর্পোরেশন এবং বাংলাদেশের মীর আখতার জয়েন্ট ভেনচারের মধ্যে এ চুক্তি হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে সেতুটির নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ হয়েছে। ওবায়দুল কাদের আরো বলেন, পটুয়াখালীর পায়রা নদীর উপর ওই সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে চিঠির মাধ্যমে আবেদন করে এক শিশু। পরে সেতু নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। বাংলাদেশের ইতিহাসে এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। ১৭শ’ মিটার দীর্ঘ সেতু নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪২ কোটি টাকা।























