পাবনায় মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের মৌন মিছিল ও স্মারকলিপি পেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৮:২২ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে পাবনা-২ আসনের সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজুর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মৌন মিছিল ও স্মারকলিপি পেশ করা হয়েছে।
পাবনা প্রেসক্লাবের পূর্বঘোষিত তিনদিনের কর্মসূচীর প্রথমদিনে রোববার দুপুরে প্রেসক্লাবের সামনে থেকে প্রতিবাদ মৌন মিছিল বের করেন গণমাধ্যমকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রী বরাবর লিখিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে দেয়া হয়। স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক।
























