পানির উৎপাদন-বিতরণের মূল্য সমন্বয়ের তাগিদ প্রধানমন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় :
০৭:৪৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
- /
২১৬৭
বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
জলবায়ু খাতে ফ্রান্সের প্রতিশ্রুত এক বিলিয়ন ডলার ডেল্টা প্ল্যানের সাথে সমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে একনেক সভা শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি জানান,ওয়াসার পানির উৎপাদন ও বিতরণ মূল্যের সমন্বয়ের তাগিদ দেয়ার পাশাপাশি পানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগস্টে খাদ্য রেকর্ড মূল্যস্ফীতির জন্য মুরগি ও ডিমের বাড়তি দর দায়ী বলেও জানান এম এ মান্নান।
রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি–একনেক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ১৮ হাজার ৬৬ কোটি ৫২ লাখ টাকার ১৯টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন ১২ হাজার ৬০ কোটি ১৯ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ৫ হাজার ৫৫৫ কোটি ৬১ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ৪৫০ কোটি ৭২ লাখ টাকা।
প্রকল্পগুলোর মধ্যে ফেনীর ছাগলনাইয়ায় সড়ক প্রশস্তকরণ ও সেতু নির্মাণ, সুনামগঞ্জ-হবিগঞ্জ সড়ক নির্মাণ, রায়েরবাজার পয়ঃশোধনাগার, সুপ্রীম কোর্টে মাজার মসজিদ নির্মাণ গুরুত্বপর্ণ। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে, ফ্রান্সের প্রতিশ্রুত সহায়তার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা জানান পরিকল্পনামন্ত্রী।
তিনি জানান, উন্নয়ন প্রকল্পের নকশা তৈরিতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ওয়াসার পানির উৎপাদন খরচ ও বিতরণ মূল্যের সমন্বয় সাধণে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও পানি ব্যবহারে সচেতনতা বাড়ানোর তাগিদের বিষয়টিও জানান পরিকল্পনামন্ত্রী। টাক্স সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করতে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরেন এম এ মান্নান।
গুরুত্বপূর্ণ লিংক সমুহ
Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309
Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313
Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319
Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323
Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327
Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331
Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345
নিউজটি শেয়ার করুন