পানিবাহিত রোগের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৫৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পানিবাহিত রোগের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে বাংলাদেশ। আসছে মাসে ঢাকায় ২৩ লাখ কলেরা টিকা দেয়া হবে। তিনি আরো বলেন, নদীর পলি ব্যবহার করে বঙ্গোপসাগরের মোহনায় বাংলাদেশের ভূখণ্ড বাড়ানোর চিন্তা করছে সরকার। বাংলাদেশের উপকূল এলাকায় লবণাক্ততা বাড়ছে, নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানি। সমস্যা সমাধানে এশিয়া-প্যাসিফিক দেশগুলোকে এক হয়ে কাজ করার আহ্বান জানান, প্রধানমন্ত্রী।
টেকসই উন্নয়নের জন্য পানি-সর্বোত্তম ব্যবহার এবং পরবর্তী প্রজন্ম… এই প্রতিপাদ্য নিয়ে জাপানের কুমামোটো শহরে অনুষ্ঠিত হচ্ছে দু’দিনব্যাপী পানি সম্মেলন। এতে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময়, অববাহিকাভিত্তিক আন্ত:সীমান্ত নদীর পানির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতে গুরত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশের উপকূল এলাকায় লবণাক্ততা বাড়ছে, নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানি। সমস্যা সমাধানে এশিয়া-প্যাসিফিক দেশগুলোকে এক হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তরুণরাই দক্ষ ও টেকসই অন্তর্ভুক্তিমূলক পানি ব্যবস্থাপনায় নেতৃত্ব দিতে পারে। তাই তাদের ক্ষমতায়ন করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।






















