পাইলট অসুস্থ হওয়ায় ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট
- আপডেট সময় : ০৮:১৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
মাঝ আকাশে পাইলট অসুস্থ হওয়ায় ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। বিজি-২২ ফ্লাইটটি সকালে ওমানের মাস্কট বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল। তবে ফ্লাইটের সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল।
তিনি জানান, ফ্লাইটটি ভারতের রায়পুরের আকাশে থাকাকালে পাইলট অসুস্থ বোধ করেন। এ সময় জরুরি অবতরণের জন্য কোলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করা হলে তারা নিকটতম নাগপুর এয়ারপোর্টে অবতরণ করার পরামর্শ দেয়। অবতরণের পর উড়োজাহাজটির ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমকে হোপ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে। যাত্রীদের সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। এরই মধ্যে ঢাকা থেকে অন্য ক্রু’রা রওনা হয়েছেন। তারা পৌঁছালে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হবে বলেও জানান বিমানের এমডি।























