পাঁচ বছরেও শেষ হয়নি নওগাঁ পৌরভবনের নির্মান কাজ
- আপডেট সময় : ০৪:৪২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
পাঁচ বছরেও শেষ হয়নি নওগাঁ পৌরভবনের নির্মান কাজ। দীর্ঘদিন পড়ে থাকায় রডে মরিচা পড়েছে। নষ্ট হচ্ছে ছাদ ও যন্ত্রপাতি।খোলা ভবনে মাদকসেবীদের আড্ডাও জমে হরহামেশাই। এ অবস্থার জন্য এক অপরের উপর দায় চাপিয়েছেন মেয়র ও ঠিকাদার।
শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড় এলাকায় নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক এই পৌর ভবন। যেখানে থাকবে, আধুনিক অফিস কক্ষ, সভা কক্ষ ও বিশ্রাম কক্ষসহ বেশ কিছু সুবিধা।
তথ্য বলছে, ‘বসুন্ধরা হাউজ বিল্ডার্স’ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ পেলেও মূলত নির্মাণ কাজে অর্থনৈতিক সহযোগিতা দেন ইকবাল শাহরিয়ার নামে অন্য এক ঠিকাদার। তাঁর দাবি বিল্ডিং নির্মানে মোট পৌণে ৪ কোটি টাকার মধ্যে ২ কোটি টাকা বিল আসলেও তা দিতে গড়িমসি করেছেন স্থানীয় মেয়র।
তবে মেয়র তার দায় এড়িয়ে দায় চাপালেন ঠিকাদারের উপর। বলছেন, ঠিকাদারের গড়িমশিতেই শেষ হচ্ছে না কাজটি।
তিন তলা বিশিষ্ট এই ভবন নির্মানের কর্মযজ্ঞ শুরু হয় ২০১৬ সালে। কিন্তু তা শেষ হওয়ার আগেই থমকে যায়। আর এতেকরে নষ্ট হচ্ছে লহার রড-যন্ত্রপাতি। আবর্জনা ফেলায় তা পচে নষ্ট হচ্ছে ছাদ। শুধু তাই নয়; ওই ভবনে দিনে-রাতে আসর জমায় মাদকাশক্তরাও।
ভবনটির পূর্নতা দিতে এখনও ৪০ শতাংশেরও বেশি কাজ সম্পন্ন করতে হবে বলছে কতৃপক্ষ।





















