০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

পহেলা জানুয়ারী থেকে এক লাফে ২২ শতাংশ চার্জ বৃদ্ধির ঘোষণা

এস. এ টিভি
  • আপডেট সময় : ১০:৩৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
  • / ১৬৫৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পহেলা জানুয়ারী থেকে এক লাফে ২২ শতাংশ চার্জ বৃদ্ধির ঘোষণা দিয়েছে অফডক মালিকদের সংগঠন বিকডা। এতে আমদানী রপ্তানী বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশংকা জানিয়ে এই সিদ্ধান্ত স্থগিত করার আহবান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। তবে বিকডার দাবি, খরচ বাড়ার কারণে শিল্প টিকিয়ে রাখতে চার্জ বাড়ানোর বিকল্প নেই।

রপ্তানীকারকের পণ্য জহাজীকরণ আর আমদানীকারকের পণ্য জাহাজ থেকে খালাসের পর গুদাম পর্যন্ত পৌছে দিয়ে চট্টগ্রাম বন্দরকে সচল রাখে ১৮ টি বেসরকারী কন্টেইনার ডিপো বা অফডক। দুই বছর ধরে কয়েক দফায় খরচ বাড়ার অজুহাতে ১২টি ক্যাটাগরিতে চার্জ বৃদ্ধির চেষ্টা চালায় অফডক মালিকদের সংগঠন বিকডা। কিন্তু ব্যবসায়ীদের আপত্তির মুখে তা সফল হয়নি। বরং বিকডার দাবির যৌক্তিকতা যাচাইয়ে ট্যারিফ কমিটি গঠন করে নৌ-মন্ত্রণালয়।

সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যায় বিকডা। গেল সপ্তায় আদালত ট্যারিফ কমিটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দেয়ার পর নতুন বছরের শুরু থেকেই চার্জ বৃদ্ধির ঘোষণা দিয়েছে সংগঠনটি। অফডকের সবচেয়ে বড় গ্রাহক বিজিএমইএ বলছে, বিকডার একতরফা সিদ্ধান্ত কার্যকর হলে আরেকদফা ক্ষতির সম্মুখিন হবে দেশের তৈরী পোশাক খাত।

ব্যবসায়ী নেতারা বলছেন, বর্তমান পরিস্থিতিতে অফডক কর্তৃপক্ষ আর ব্যবহারকারীদের মধ্যে দুরত্ব তৈরী হয়েছে। যা আমদানী রপ্তানী বাণিজ্যের জন্য হুমকি হয়ে দাড়িয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে সম্মিলিত উদ্যোগ নেয়া জরুরি।  রপ্তানী বাণিজ্যের শতভাগ আর আমদানী বাণিজ্যের অন্তত ৪০ ভাগ নিয়ন্ত্রন করে অফডক। তাই এই খাতের অস্থিরতা দীর্ঘায়িত হলে নেতিবাচক প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে। এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। ফুটেজ-২

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পহেলা জানুয়ারী থেকে এক লাফে ২২ শতাংশ চার্জ বৃদ্ধির ঘোষণা

আপডেট সময় : ১০:৩৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯