পর্যাপ্ত মজুত আছে জ্বালানি তেল, উদ্বিগ্নের কারণ নেই : জ্বালানী মন্ত্রী
- আপডেট সময় : ১০:২৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
পর্যাপ্ত মজুত থাকায় বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, আগামী ৯ তারিখে আরও দুটি জ্বালানি তেলবাহী জাহাজ পৌঁছবে দেশে। আর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে এসে জনকল্যাণমুখী সংসদ প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। এই লক্ষ্যেই নির্বাচিত সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ঘিরে বিএনপির প্রশিক্ষন কর্মসূচির দ্বিতীয় দিন। সকাল থেকেই গুলশানে দলটির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আসেন বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা ও সংসদ সদস্যরা।
কর্মশালার প্রথম পর্বে যোগ দেন ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর জেলার সংসদ সদস্যরা।
প্রশিক্ষণ কর্মশালায় সাবেক অভিজ্ঞ আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে, তা তুলে ধরা হয়।
কর্মশালা শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন তথ্যমন্ত্রী। জানান, একটি কার্যকরী সংসদের জন্যই এমন আয়োজন।
আর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি।
বিকেলের পর্বে কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যরা অংশ নেয়ার মধ্য দিয়ে শেষ হয় দুইদিন ব্যাপী বিএনপির প্রশিক্ষণ কর্মশালাটি।
এদিকে,তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান,বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায়, আগামী দিনের সংকট কাটাতে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানিতেও কাজ করছে সরকার।
রবিবার থেকে ভ্রাম্যমান আদালত মাঠে থাকবে বলে জানান মন্ত্রী



















