পরীক্ষা কেন্দ্রের ৫৭ পরীক্ষার্থীর সবাই ভুয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
- / ৫২৫১ বার পড়া হয়েছে
নওগাঁয় দাখিল পরীক্ষার একটি কেন্দ্রে ভয়াবহ প্রক্সিকাণ্ডের ঘটনা ঘটেছে। কেন্দ্রের ৫৭ পরীক্ষার্থীর সবাই ভুয়া। প্রক্সি পরীক্ষা দেয়ায় কেন্দ্র সচিবসহ ৫৮ জনকে আটক করা হয়েছে। চলছে যাচাই-বাছাই। এই তুঘলকি কাণ্ড ঘটেছে সাপাহার উপজেলার সরফতুল্লাহ ফাযিল মাদরাসা কেন্দ্রে।
নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা জানান, গোপন খবরের ভিত্তিতে জানা যায় সরবতুল্লাহ মাদরাসা কেন্দ্রে যারা পরীক্ষায় বসেছেন তারা সবাই প্রক্সি দিচ্ছেন। পরে সেখানে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় আটক করা হয় ৫৭ ভুয়া পরীক্ষার্থীকে। একই সাথে আটক করা হয় কেন্দ্র সচিবকে। প্রথম দু’টি পরীক্ষাও তারা একইভাবে দিয়েছে বলেও জানান জেলা প্রশাসক। বলেন, যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন সেসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের তলব করা হয়েছে।























