০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

পদ্মা সেতুতে যাত্রী ও দর্শনাথীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৬:০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
  • / ১৬৮৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পদ্মা সেতুতে চলাচল করছে গণপরিবহনসহ সব ধরনের যান। সকাল ছয়টায় মাওয়া ও জাজিরা দুই প্রান্ত থেকেই যান চলাচল শুরু হয়। প্রথম টোল দিয়েছেন এক মোটরসাইকেল আরোহী। সেতু দিয়ে নদী পার হতে সময় লাগছে মাত্র সাত থেকে আট মিনিট। এদিকে, ঘাটে ফেরিগুলো অলস সময় কাটালেও লঞ্চ ও স্পিডবোটে সীমিত আকারে যাত্রী যাতায়াত করছে।

সকাল ৬ টায় প্রথম পার হলো এক মোটর সাইকেল আরোহী। ১০০ টাকা টোল দিয়ে। যথেষ্ট উচ্ছ্বাস আর আনন্দ নিয়েই তার এই পার হওয়া। পদ্মা সেতুর ওপর যানবাহন দাঁড়ানো ও ছবি তোলা সম্পূর্ণ নিষেধ থাকলেও তা মানছে না কেউ।

মাওয়া প্রান্তে গাড়ি চলাচলের আগে থেকেই টোল প্লাজার সামনে ছিল গাড়ির বিশাল চাপ। মধ্যরাত থেকেই এসব গাড়ি অপেক্ষা করছে। পণ্যবাহী ট্রাক ছাড়াও আছে ব্যক্তিগত প্রাইভেটকার, মোটরসাইকেল। ট্রাক ছাড়া যাদের বেশিরভাগই এসেছেন ঘুরতে। পুরো পরিস্থিতি সামাল দিচ্ছে পুলিশ। টোল প্লাজা থেকে ছোটার পর মানুষের মধ্যে দেখা গেছে অন্যরকম উচ্ছ্বাস।

পদ্মা সেতু পারাপারে সরকার নির্ধারিত টোল হার অনুযায়ী, পদ্মা সেতু পারাপারে মোটরসাইকেলে ১০০ টাকা, কার ও জিপে ৭৫০ টাকা, পিকআপে এক হাজার ২০০ টাকা, মাইক্রোবাসে এক হাজার ৩০০ টাকা টোল পরিশোধ করতে হবে। যান চলাচলের জন্য সেতুটি খুলে দেয়ার সঙ্গে সঙ্গে দুই প্রান্তের ১৪টি টোল গেট চালু হয়ে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে—পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের যথাযথ প্রস্তুতি রয়েছে। নিরবচ্ছিন্নভাবে টোল কার্যক্রম পরিচালনায় সচেষ্ট কর্তৃপক্ষ।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর মাধ্যমে দেশের দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হলো। আজ সারাদিন অলস সময় কাটিয়েছে দুই পাড়ে ব্যবহারকারী ফেরীগুলো।

পদ্মাসেতুর উদ্বোধনের পর দিন প্রথমবারের মতো খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাস শরীয়তপুর জাজিরার টোল প্লাজা হয়ে পদ্মা সেতু পার হয়। পদ্মাসেতু পাড়ি দিতে জাজিরা পয়েন্টে দেখা গেছে গাড়ির দীর্ঘ সারি। যার মধ্যে রয়েছে যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, ট্রাক ছাড়াও মোটরসাইকেলের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। আনন্দিত দক্ষিণাঞ্চলের মানুষ।

শরীয়তপুরের জাজিরা থেকে পদ্মা নদী পার হয়ে মাওয়া প্রান্তে আসতে সময় লাগছে মাত্র সাত থেকে আট মিনিট।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদ্মা সেতুতে যাত্রী ও দর্শনাথীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

আপডেট সময় : ০৬:০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২