পদ্মা পাড়ে আধুনিক স্বাস্থ্য ও শিক্ষা নগরী গড়ে তোলা হচ্ছে : চীফ হুইপ
- আপডেট সময় : ০৮:১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
পদ্মা সেতু বাস্তবায়নের সাথে সাথে পদ্মা পাড়ে আধুনিক স্বাস্থ্য ও শিক্ষা নগরী গড়ে তোলা হচ্ছে। এ লক্ষ্যে বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে বলে জানান জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
দুপুরে জেলার শিবচরে ডায়াবেটিক সমিতির উদ্বোধনী অনুষ্ঠানে চীফহুইপ এসব কথা বলেন। এসময় তিনি বলেন, শিবচরে প্রায় ৪০ হাজারের ডায়াবেটিস রোগী আছেন। স্বাস্থ্য সেবায় ব্যাপক পরিবর্তনের লক্ষ্যে ইতিমধ্যে ২৯ বেডের হাসপাতালকে ১শ’ বেডে উন্নীত করণে কাজ শুরু হয়েছে। এখানে ৩টি মা ও শিশুকল্যান কেন্দ্রের কাজ শেষ হয়েছে। শিবচরে ট্রমা হাসপাতাল অল্প দিনের মধ্যেই উদ্বোধন করা হবে। আরেকটি জেনারেল হাসপাতাল অনুমোদন হয়েছে। নার্সিং ইনস্টিটিউটের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। চীফ হুইপ আরো বলেন, পদ্মাপাড়ের শিবচরকে একটি স্বাস্থ্য নগরী হিসেবে গড়ে তোলা হয়েছে। এসময় সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।























