পতাকা অর্ধনমিত না করায় ঝিনাইদহ শহীদ জিয়াউর রহমান আইন মহাবিদ্যালয় ভাংচুর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
জাতীয় শোক দিবসে পতাকা অর্ধনমিত না করায় ঝিনাইদহ শহীদ জিয়াউর রহমান আইন মহাবিদ্যালয় ভাংচুর করেছে বিক্ষুব্ধ জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা অর্ধনমিত না করায় সকাল ১১ টার পর প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের কাছে স্থানীয় লোকজন ক্ষোভ জানায় । এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা কলেজের অফিস কক্ষ ভাংচুর করে। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কলেজে অধ্যক্ষ’র দায়িত্বে রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিউর রহমান। ১৯৯৩ সালে শহরের বঙ্গবন্ধু সড়কে কলেজটি প্রতিষ্ঠিত হয়।























