পটুয়াখালীর কলাপাড়ায় এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / ১৮৬৭ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় দুই সন্তানের জননী মেহেরুন্নেছা উর্মি নামের এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।ভোরে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের ভাড়া বাসার তিন তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে স্বামী বাপ্পীর সঙ্গে প্রায়ই ঝগড়া-ঝাটি হতো। রাত দেড়টার দিকে বাপ্পী থানা পুলিশকে জানায়, তার স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ভোরে ওই নারীর মরদেহ উদ্ধার করে। কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, মানসিক শান্তনা দেয়ার জন্য ওই নারী পুলিশ সদস্যের স্বামী ও দুই সন্তানকে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।



























