পচা রাজনীতি নয়, চব্বিশের যুব সমাজ পরিবর্তন চায় : জামায়াত আমির
- আপডেট সময় : ০৭:১৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৬২ বার পড়া হয়েছে
পচা রাজনীতি নয়, চব্বিশের যুব সমাজ পরিবর্তন চায়। এমন মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সকালে কিশোরগঞ্জের কটিয়াদীতে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন তিনি । ডা. শফিকুর রহমান বলেন, তরুণদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে।
মঙ্গলবার কিশোরগঞ্জের কটিয়াদী কলেজ মাঠে ১১ দলীয় জোটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী জনসভা।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশবাসী আর নোংরা-পচা রাজনীতি দেখতে চায় না। চব্বিশের যুব সমাজ একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে চায়।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই মাসে যুবসমাজ ফ্যাসিবাদের বিরুদ্ধে বুকের রক্ত দিয়ে রাজপথে দাঁড়িয়েছিল।তাদের আত্মত্যাগেই দেশ নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে। চোরাইপথে নির্বাচন হতে দেয়া হবে না বলেও জানান তিনি।
জাতিকে বিভক্ত করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার কথা জানান জামায়াত আমির। ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে ভোট প্রার্থনা করেন তিনি।
















