নির্বাচনে কাউকে আনা, না আনা সরকারের দায়িত্ব না: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৯:২০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
নির্বাচনে কাউকে আনা, না আনা সরকারের দায়িত্ব না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যথা সময়ে নির্বাচন হবে এবং গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী সব দল তাতে অংশ নেবে। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য অসাধু ব্যবসায়ী ও মজুতদারদের উৎসাহ দিচ্ছে বিএনপি।
রাজনীতি ও সমাময়িক বিষয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে সংসদ নির্বাচন।
গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে বলেও আশা করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্রের পথ ছেড়ে জনকল্যাণের রাজনীতিতে নিজেদের নিয়োজিত করবে বিএনপি। এছাড়া গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখতে দলের অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি জানান, এখন দেশ ও সরকারের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত আওয়ামী লীগ।
রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
সরকারের নেয়া নানা পদক্ষেপের কারনে দ্রব্যমূল্য এখন কমতে শুরু করেছে বলেও জানান ড. হাছান মাহমুদ।























